Tuesday, February 18, 2020

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 
সকল সাধু, গুরু,বৈষ্ণব ও গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবৎ প্রণাম ।
''হরি - গুরু - বৈষ্ণব তিনিহেঁ স্মরণ।
তিনেহেঁ স্মরণ হইতে বিঘ্ন  বিনাশন।।
অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ ।।''

বৈরাগীর কৃত্য সদা নাম সঙ্কীর্ত্তন ।
শাক পত্র ফল মূলে উদর ভরণ ।।

জিহ্বার লালসে যেই ইতি উতি ধায় ।
শিশ্নোদর পরায়ন কৃষ্ণ নাহি পায় ।।

বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন ।
মলিন মন হৈলে ,নহে কৃষ্ণের স্মরণ ।।

বিষয়ীর অন্ন হয় রাজস নিমন্ত্রণ ।
দাতা ,ভোক্তা ,দুঁহার মলিন মন ।।

কলিকালের ধর্ম্ম কৃষ্ণনাম সঙ্কীর্ত্তন ।
কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্ত্তন ।।

বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ ।
যাহা হৈতে পাইবা বাঞ্জিত সব কাজ ।।

কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম ।
ভক্তশেষ হৈলে মহা মহাপ্রসাদাখ্যান ।।

ভক্তপদধূলি আর ভক্তপদ জল ।
ভক্তভুক্ত শেষ ,এই তিন সাধনের বল ।।

এই তিন সেবা হৈতে কৃষ্ণপ্রেমা হয় ।
পুনঃ পুনঃ সর্ব্বশাস্ত্রে ফুকারিয়া কয় ।।

তাতে বার বার কহি শুন ভক্তগণ ।
বিশ্বাস করিয়া কর এ তিন সেবন ।।

No comments:

Post a Comment

💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐 🌷 ব্যঞ্জুলী মহাদ্বাদশী 🌷 💐🏵️💞🌺🌷🌺💞🏵️💐 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ সকল সাধু, গুরু, বৈষ্ণব ও গৌর ভক্তব...